ডিজাইনারও মানুষ
- zahidur59

- Sep 12, 2020
- 3 min read

একটু শানে নুযুল দিয়ে নেই প্রথমে। কিছুদিন আগের কথা। দুইহাজার বিশ শালের মাঝামাঝি। মুখে মাস্ক বাঁধা থাকলেও মনের তো কোনো ধরা বাঁধা নেই তাই অনলাইনে জনগণের ক্রিয়েটিভিটির ছড়াছড়ি। বিভিন্ন গোত্রের সমমোনাদেড় জুম্ বা স্কাইপে দলবেঁধে আড্ডা দিয়ে সময় পার হচ্ছে। ডিস্ট্র্টেড ডিজাইনার্স গোত্রের আয়োজনে এরকম একটা আড্ডায় আমার কয়েকজনের সাথে বাংলাদেশের ডিজাইনারদের বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিলো। আড্ডায় যেটা মনে হয়েছিল সবার(অন্তত ডিজাইনার বক্তা ও শ্রোতা যারা উপস্থিত ছিল) মনে একটা - "ডিজাইনারও মানুষ" টাইপ চাপা কান্না জমে আছে। চৌধুরী সাহেবেরা তাঁদের মেয়েদের সাথে আমাদেরকে বিয়ে দিতে চান না অথবা আমাদের গাড়ি চালানোর কথা বলে ডেকে নিয়ে টয়লেট পরিষ্কার করাচ্ছেন - এই ধরনের বক্তব্য সবার। বিশেষ করে যারা ব্যাবহারকারির অভিজ্ঞতা উন্নতিকরণের, মানে ইউসার এক্সপেরিয়েন্স ডিসাইনিং এর কাজ করছেন তাঁরা একটু বেশি ঘনো ঘনো চোঁখের পানি মুছছিলেন। যদিও একটু হাস্যকর ভাবে বলছি এবং কথাটা কিছুটা হলেও সত্য কিন্তু আমি সবার সাথে একমত হতে পারছিলাম না। আমি নিজেও একজন যে ওই পদেই অনেক দিন হলো কাজ করে আসছি। আমি নিজেও দেখেছি চৌধুরী সাহেব কিভাবে তাঁর মেয়ে কোনো প্রোগ্রামারের হাত ধরে ডেটিং এর জন্য বেরিয়ে গেলে কিছু বলেননা অথচ তাঁর মেয়ের জন্য ডিসাইনার এর আনা ভালোবাসার জিলাপির ঠোঙ্গা মেঝেতে ছুড়ে ফেলে দেন। যদিও জনগণকে তখন ঠিকমতো বোঝাতে পারিনি কিন্তু আড্ডায় আমার প্রশ্ন ছিলো, এই অবহেলার জন্য কি শুধু চৌধুরী সাহেবেরাই দায়ী?
এবার ঠাট্টা বাদ দিয়ে বলি, তুমি যদি কোনো ডিসাইনার ফোরামে - ডিসাইন এর সঠিক সংজ্ঞা কি এমন প্রশ্ন করো তাহলে দশ জনের দশ রকমের উত্তর পাবে! এবং বেশিরভাগই উত্তরই "আমার মতে ..." বা "আমার মনে হয়..." দিয়ে শুরু হবে। এবং বেশিরভাগই ভাববাচ্যে দেয়া। অথচ ডিসাইন এর অলরেডি কিছু সুন্দর ওয়েল স্টেবিলাইজড সংজ্ঞা আছে (এপ্পলায়িং নোন প্রিন্সিপালস টু নিউ প্রব্লেমস, ফর এন এক্সাম্পল)। এখানে নতুন করে আমার মত দেবার প্রয়োজন বা অবকাশ নেই। দেয়াটা বা দেয়ার চেষ্টা করাটাই (কিউটলি বললে) বোকামি। এটা একটা উধাহরন হিসাবে বললাম কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তাই হয়ে থাকে। আর আমার মতে(!) এর প্রধান কারণ হলো, আমাদের অজ্ঞতার ব্যাপারে আমাদের অজ্ঞতা।
একটা সিনারিও কল্পনা করো। তোমার বস তোমাকে ডেকে বললেন আমাদের সাইট এর অমুক বাটন টা ঠিক চোখে পরে না, তুমি ওটার রং গাঢ় বেগুনি করে দাও। তুমি বললে বস অমন কেটকেটা রং দিলে ওটা ওভার ফোকাস পাবে, ইউসার ডিস্ট্রাক্টেড ফিল করতে পারে। তোমার বস বললো আমার মনে হয়না। এখন বস না হলে হয়তো এই তর্ক সারারাত চালানো যেত তাতে কোনো লাভের লাভ হতো না। কারণ তোমার বস যে ভুল বলছেন তার প্রমান কি? বা আরো সঠিক ভাবে বললে, তুমি যে ঠিক বলছো তার প্রমান কি? সিরিয়াসলি, এই প্রশ্নটা তোমার নিজেকে নিজে করা উচিৎ। গুগলও এভাবে করেছে বলে হয়তো এখনকার মতো পার পেয়ে যেতে পারো কিন্তু এটা কি সঠিক পদ্ধতি? যদিও কমন সেন্স তাই বলে কিন্তু গুগলের জন্য যেটা কাজ করে তোমার অডিয়েন্সের জন্যও সেটা কাজ করবে তার গ্যারান্টি কি? সবচে বড় কথা হলো এ রকম ডিসিশন মেকিংয়ের জন্য অলরেডি ওয়েল ডিফাইনড প্রোসেস আছে তা জানা আছে কি? এসব ক্ষেত্রে বস বলেছে বা গুগল করেছে বা "আমার মতে। ..." বা আরো প্রিসাইসলি বললে কোনো হাইপোথিসিস এর উপর বেজ না করে তোমার বস কে বলার কথা এইখানে এ/বি টেস্টিং রান করা দরকার। সেক্ষেত্রে তোমার জানা দরকার ডেভেলপারদের কোনো প্রকার ইনভল্ভড না করে কোন কোন টুলস দিয়ে রানিং এপ্লিকেশনএ কিভাবে এ/বি টেস্ট রান করানো যায়। এটা আমি ঠিক না বস ঠিক তার ব্যাপার না কারণ কয়েক দিন রান করানো এ/বি টেস্টিংয়ের ডাটা অলওয়েজ ঠিক।
তাই বুঝতে হবে চৌধুরী সাহেবের দোষ খুঁজে লাভ নেই। চৌধুরী সাহেব বা প্রোডাক্ট ম্যানেজার বা বস যে নামেই ডাকেন, চেনেন টাকা, মানে ওয়েল স্টেবিলাইজড ডাটা। আমাদের জিলাপির ঠোঙা বা "আমার মতে ..." টাইপ সল্যুশন উনার মেয়ে বা প্রোডাক্টের জন্য পছন্দ না হতেই পারে। তুমি যদি তোমার পকেট থেকে টাকা বের করে দেখাতে পারো তাহলে চৌধুরী সাহেব অবশই তাঁর মেয়েকে যৌতুক (ভেঙ্গে বলার দরকার আছে কি?) সহকারে তোমার হাতে তুলে দেবার জন্য ফুলের মালা হাতে দাড়িয়ে থাকবেন। তাই কান্নাকাটি না করে আমাদের নিজেদের পকেট আগে ভারী করতে হবে। সবার আগে নিজের অজ্ঞতার বেপারে অজ্ঞতা দূর করতে হবে।
বিশেষ দ্রস্তব : আমি দাবি করছিনা যে আমি টাকার পাহাড় নিয়ে বসে আছি, টাকা আমারো দরকার। কিন্তু যেহেতু আলাপ উঠলোই আর এত কান্নাকাটি দেখে এত কিছু বলা আর কি।



Comments